‘জুলাই জাগরণ’ পালন করলো ছাত্রশিবির

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ৬, ২০২৬

‘জুলাই জাগরণ’ পালন করলো ছাত্রশিবির

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,প্রতিনিধি চট্টগ্রাম: ‘জুলাই জাগরণ’ পালন করলো ছাত্রশিবির।

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মত্যাগের স্মরণে

এবং নতুন প্রজন্মকে জাগ্রত করতে "জুলাই জাগরণ" শীর্ষক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা।

নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাইয়ের চেতনা, শহীদদের ত্যাগ

এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি ডি.এম. আসহাব উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা সেক্রেটারিয়েট সদস্য জিল্লুর রহমান।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ ইশমামুল হক এর বড় ভাই মুহাম্মদ মুহিব।

শহীদ পরিবারের উপস্থিতি পুরো আয়োজনকে আবেগময় করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি জুলাইয়ের গণআন্দোলনের শিক্ষা এবং ছাত্রসমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল হক

এবং সাবেক সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান।

তারা জুলাইয়ের শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাগিদ দেন।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আইয়ুব আলী।

তিনি জুলাই চেতনাকে ধারণ করে আগামী দিনে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন।

পরিশেষে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি ডি.এম. আসহাব উদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে "জুলাই জাগরণ" সাংস্কৃতিক সন্ধ্যার পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে ছাত্রনেতা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

-প্রেসপয়েন্টবিডি/রাজনীতি

আরো পড়ুন..... ফিরে দেখা জুলাই ২০২৪: রক্তাক্ত গণঅভ্যুত্থান ও একটি নতুন বাংলাদেশের সূর্যোদয়

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা