রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ৬, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

রিপোর্টার/ অতিন বিশ্বাস: রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা।

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের রাষ্ট্রপতি নির্বাচন।

এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ইসি

এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম ঘোষিত তফসিল অনুযায়ী সম্পন্ন করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে

রাষ্ট্রপতি পদে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

দাখিল করা মনোনয়নপত্র ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে যাচাই-বাছাই করা হবে।

এছাড়া ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে।

সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

-প্রেসপয়েন্টবিডি/জাতীয়

আরো পড়ুন..... ফিরে দেখা জুলাই ২০২৪: রক্তাক্ত গণঅভ্যুত্থান ও একটি নতুন বাংলাদেশের সূর্যোদয়