জুলাইয়ের চেতনায় বিজিসি ট্রাস্টে শিক্ষার্থীদের ঢল

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১১, ২০২৬

জুলাইয়ের চেতনায় বিজিসি ট্রাস্টে শিক্ষার্থীদের ঢল

রচনা-কবিতা-আঁকায় মুখর ক্যাম্পাস

মোঃ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: জুলাইয়ের চেতনায় বিজিসি ট্রাস্টে শিক্ষার্থীদের ঢল।

"জুলাই আমাদের প্রেরণা, জুলাই আমাদের শক্তি" এই স্লোগানে মুখরিত হয়ে উঠল বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে সোমবার কলেজটিতে পালিত হলো নানা বর্ণাঢ্য কর্মসূচি। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ

আজ সোমবার ( ১১ আগস্ট) সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল ক্যাম্পাস। রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে ভিড় জমান

শত শত শিক্ষার্থী। কারো হাতে প্ল্যাকার্ড, কারো ক্যানভাসে ফুটে উঠেছে জুলাইয়ের শহীদদের স্মৃতি।

আলোচনা সভায় বক্তারা একবাক্যে বলেন, জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি একটি চেতনার নাম। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক ডা. অরূপ দত্ত বাপ্পী, অধ্যাপক ডা. এস এম তারেক, পরিচালক অধ্যাপক ডা. শহিদুল্লাহ।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ডা. আমিনুল ইসলাম, ডা. জুনায়েদ আলী, ডা. মাশরুর আবতাহী ও ডা. অমিত পাল বলেন,
"আমরা শপথ করছি, রোগীর সেবায় এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে জুলাইয়ের চেতনা বুকে ধারণ করব।"

ছাত্রদল নেতা মুহাম্মদ রায়হান আদনান রাভী বলেন, "জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে বুক পেতে দিতে হয়।

এই শিক্ষা আমরা ভুলব না।" অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মঈনুদ্দিন মঈন। দিনভর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে

পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচকরা একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করেন।

-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা/রাজনীতি

আরো পড়ুন.... ছাত্রশিবিরের দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত