জাতীয় ডেস্ক: বিনিয়োগ-বান্ধব অর্থনৈতিক অঞ্চল তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পকেন্দ্রে পরিণত করার পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় দেশকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই।
এজন্য প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে ওয়ান-স্টপ সার্ভিসসহ যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দেন তিনি।
আলোচিত কর্মসূচি
সভায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গাছ লাগানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
উক্ত কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে সব মিলিয়ে সোয়া লাখের বেশি গাছ রোপণ করা হবে, যার লক্ষ্য শিল্পায়নের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য বজায় রাখা
এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে আরও পরিবেশবান্ধব করে তোলা।
এছাড়াও, বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি খাতের অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন
এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প-সম্পদ কীভাবে সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে।
নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের জমি ও বিদ্যমান অবকাঠামো ব্যবহারের সম্ভাবনাও পর্যালোচিত হয়।
এসব এলাকায় আধুনিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।
আরোচনার এক পর্যায়ে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স ও আবেদন প্রক্রিয়ায় সুনির্দিষ্ট গাইডলাইন মেনে চলা
এবং প্রয়োজনে নতুন নীতিমালা তৈরির বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, ভবিষ্যতের অর্থনৈতিক অঞ্চলগুলোকে শিল্পোন্নয়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য রেখে সবুজ,
আধুনিক এবং বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী নির্দেশ দেন, শিল্পায়নের গতি বজায় রেখেই যেন পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হয়
এবং অর্থনৈতিক অঞ্চলগুলো যেন সবুজ, আধুনিক ও বিনিয়োগ-বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে ওঠে।
সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ একাধিক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও অংশ নেন।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়













