অতিন বিশ্বাস: তরুণ উদ্যোক্তাদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর।
মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ' শীর্ষক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মানে ও অর্থনৈতিক রূপান্তরের জন্য তরুণরা অপরিহার্য হওয়ায় তাদের সফল ব্যবসা গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহায়তা করবে।
তরুনদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সাহায্য করতে, সঠিক পথ দেখাতে আমরা আপনাদের পাশে আছি।
আমরা কতটা করতে পারব তা জানি না তবে আপনাদের সমর্থন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।
'স্টার্টআপের মাধ্যমে জাতি গঠন, বাংলাদেশ প্রথম' স্লোগানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য হলো তরুণদের উদ্ভাবন, সৃজনশীলতা
এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় নিয়ে আসা।
প্রধানমন্ত্রী আরো বলেন, নতুন ব্যবসা গড়ে তোলা সহজ নয়।
এর জন্য প্রয়োজন দৃঢ়সংকল্প, ধৈর্য ও অধ্যবসায় যা তরুন সমাজের মধ্যে লক্ষণীয়।
দেশের উদীয়মান ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে এবং তাদের উদ্ভাবনী ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে তিনি সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল থেকে জামানতবিহীন আর্থিক সহায়তার ঘোষণাও দেন তিনি।

এক ছাতার নিচে সব সেবা: ‘জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 'জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম'-এর শুভ উদ্বোধন করেন।
এই কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা এখন থেকে সরকারি অনুদানের আবেদন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মেন্টরিং
ও বিনিয়োগের সব সুবিধা এক ছাতার নিচেই (ওয়ানস্টপ সার্ভিস) পেয়ে যাবেন বলেও জানান প্রধানমন্ত্রী।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের এখনই কাজ করার সময়। মেধা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের ওপর ভর করেই গড়ে উঠবে জ্ঞানভিত্তিক অর্থনীতি।
দেশের লাখো কোটি মানুষের কল্যাণে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে এবং সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে।"
এসময় অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়













