বিটরুট দিয়ে সার্জিক্যাল সেলাইয়ের সুতা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুলাই ১৪, ২০২৬

বিটরুট দিয়ে সার্জিক্যাল সেলাইয়ের সুতা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিটরুট দিয়ে সার্জিক্যাল সেলাইয়ের সুতা।

আমেরিকার আইওয়া সিটির হাইস্কুলের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী বিটরুট দিয়ে সার্জিক্যাল সেলাইয়ের সুতা উদ্ভাবন করেছেন।

মাত্র ১৭ বছর বয়সী আমেরিকার আইওয়া সিটির বাসিন্দা ডেজিয়া টেলর (Dasia Taylor) এমন এক সার্জিক্যাল সুতার উদ্ভাবন করেছেন যা অপারেশনের পর ক্ষতস্থানে কোনো ইনফেকশন হলে নিজে থেকেই রঙ পরিবর্তন করে তা জানিয়ে দেবে।

সার্জিক্যাল সেলাইয়ের সুতাটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান বিটের রস ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এই যুগান্তকারী প্রজেক্টের জন্য ডেজিয়া আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান প্রতিযোগিতা 'Regeneron Science Talent Search'-এর সেরা ৪০ জন ফাইনালিস্টের একজন নির্বাচিত হয়েছেন।

একজন সুস্থ মানুষের ত্বকে সাধারণত পিএইচ থাকে pH 5 ।

অন্যদিকে , ক্ষতস্থানে ব্যাকটেরিয়া ইনফেকশন হলে সে স্থানের পিএইচ বেড়ে ক্ষারীয় হয়ে যায়।

বিটরুটের রস পিএইচ পরিবর্তনের সাথে রঙ বদলায়।

ঠিক এই সূত্রই ব্যবহার করেছেন ১৭ বছর বয়সী ডেজিয়া।

নিজের গবেষণা নিয়ে ডেজিয়া বলেন, আমি এমন একটি সমাধান তৈরি করতে চেয়েছিলাম যা কেবল সাশ্রয়ীই নয়, বরং বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের কাছে সহজেই পৌঁছানো সম্ভব। স্বাস্থ্যসেবায় সবার সমান অধিকার থাকা উচিত।

তিনি ভ্যারিগেটহেলথ (VeriegateHealth) নামক একটি চিকিৎসা সরঞ্জাম কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।

টেইলর আরো বলেন, অস্ত্রোপচারের পরে কৃষ্ণাঙ্গদের মধ্যে সংক্রমণের হার বেশি হয়, যেখানে ত্বকের লালচে ভাব

এবং ফোলাভাবের মতো সংক্রমণের লক্ষণগুলি গাঢ় ত্বকে সহজে দেখা যায় না।

টেইলর তার আবিষ্কারটি নিম্ন ও মধ্য-আয়ের দেশগুলিতে নিয়ে যাওয়ার আশা করেন যেখানে

এটি সাধারণ সংক্রমণ থেকে মৃত্যুহার কমাতে আরও ভালভাবে সাহায্য করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উন্নয়নশীল দেশগুলোতে সি-সেকশন

বা অন্যান্য অস্ত্রোপচারের পর ইনফেকশনের হার উন্নত দেশের তুলনায় প্রায় চার গুণ বেশি। ডেজিয়া মূলত এই বৈষম্য দূর করতেই মাঠে নামেন।

তিনি চেয়েছিলেন এমন কিছু তৈরি করতে যা অত্যন্ত কম খরচে সাধারণ সুতার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে

এবং যার জন্য কোনো বাড়তি প্রযুক্তির প্রয়োজন হবে না।

-প্রেসপয়েন্টবিডি/বিজ্ঞান/

আরো পড়ুন..... সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা