নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০২৬

নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

নূর নবী (রবিন)টাঙ্গাইল প্রতিনিধি:

শিক্ষার্থীদের কলম দিয়ে পাশে থাকার আশ্বাস সভাপতির

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১৫ নং নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ এস এম শফিকুল ইসলামের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে কলম বিতরণ করা হয়। কলম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে সভাপতি ডাঃ এস এম শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের কোনো সমস্যা, অনিয়ম বা অসুবিধা হলে সরাসরি তার মোবাইল নম্বরে ফোন করে জানাতে হবে। কলমের গায়েও তার মোবাইল নম্বর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “যেসব শিক্ষার্থীর স্কুল ড্রেস বানানোর সামর্থ্য নেই, তাদের আমি স্কুল ড্রেস বানিয়ে দেব। যাদের খাতা-কলম কেনার সামর্থ্য নেই, তাদেরও আমি প্রয়োজনীয় ব্যবস্থা করে দেব। কেউ জানবে না-প্রয়োজন হলে আমাকে সরাসরি ফোন দেবেন।”

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় পরিদর্শনের সময় ইউএনও ফারজানা আক্তার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করেন।

আরো পড়ুন...

আজ ব্রিকসের ১৮তম সম্মেলন