দুই বছর পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ৫, ২০২৬

দুই বছর পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা,রাজনৈতিক অঙ্গনে শুরু নতুন আলোচনা। দীর্ঘ দুই বছর পর আজ (৫ আগস্ট) ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানকে ঘিরে দেশ-বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ভারতের নয়াদিল্লিতে Foreign Correspondents' Club of South Asia (FCC South Asia) আয়োজিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি সাংবাদিক, কূটনীতিক, গবেষক এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল (৪আগস্ট) হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এক বিবৃতিতে নিশ্চিত করেন "জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা নিয়ে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি সংযুক্ত হবেন, কথা বলবেন"। প্রেস কনফারেন্স যথাসময়েই শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেস কনফারেন্স লাইভ করবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার একটি বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "আমি ডিসেম্বরে আমার দেশে ফিরব।" তবে এই বক্তব্যের প্রেক্ষাপট এবং দেশে ফেরার নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের সম্ভাব্য এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক ভাষণ নয়; বরং গত দুই বছরের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং তাঁর ব্যক্তিগত অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

রিপোর্টার/ অতিন বিশ্বাস: দুই বছর পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে শুরু নতুন আলোচনা।

আজ (৫ আগস্ট) দীর্ঘ দুই বছর পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বক্তব্য দুই বছর পর ভার্চুয়াল বক্তব্য দেবেন শেখ হাসিনা।

দুই বছর পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে শুরু নতুন আলোচনা।

অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানকে ঘিরে দেশ-বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

ভারতের নয়াদিল্লিতে Foreign Correspondents' Club of South Asia (FCC South Asia) আয়োজিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন।

অনুষ্ঠানে দেশি-বিদেশি সাংবাদিক, কূটনীতিক, গবেষক এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

গতকাল (৪আগস্ট) হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এক বিবৃতিতে নিশ্চিত করেন "জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা নিয়ে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি সংযুক্ত হবেন, কথা বলবেন"।

প্রেস কনফারেন্স যথাসময়েই শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেস কনফারেন্স লাইভ করবে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার একটি বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সেখানে তাঁকে বলতে শোনা যায়, "আমি ডিসেম্বরে আমার দেশে ফিরব।"

তবে এই বক্তব্যের প্রেক্ষাপট এবং দেশে ফেরার নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের সম্ভাব্য এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক ভাষণ নয়; বরং গত দুই বছরের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ

এবং তাঁর ব্যক্তিগত অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

-প্রেসপয়েন্টবিডি/জাতীয়

আরো পড়ুন..... ফিরে দেখা জুলাই ২০২৪: রক্তাক্ত গণঅভ্যুত্থান ও একটি নতুন বাংলাদেশের সূর্যোদয়