সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি): সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শরৎকালকে বরণ লোকায়নের।
রূপের ঋতু শরৎকালকে বরণ করে নিতে ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংস্কৃতিক সংগঠন লোকায়ন আয়োজন করেছে শরৎ বরণ ও রবি স্মরণ অনুষ্ঠান ১৪৩৩।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এই অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে আবৃত্তি ,গান ও নৃত্য পরিবেশন করেন বিশ্ববাংলা ফাউন্ডেশন, লোকায়ন, রাজশাহী আবৃত্তিচর্চা কেন্দ্র,
রাজশাহী আবৃত্তি পরিষদ ও শতদল নৃত্যালয়।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শিহাবুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, তরুণ কবি ও সংগঠক মাহাইর ইসলাম, আর ইউ ভয়েস এর সম্পাদক মারুফ,
কবি, গবেষক, সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিরুল ইসলাম কনক।
লোকায়নের সভাপতি মহুয়া মল্লিক জেবার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
প্রেসপয়েন্টবিডি/শিক্ষা













