প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ২, ২০২৬

লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

মোহাম্মদ আব্দুল্লাাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। লোহাগাড়া থানা

এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

লোহাগাড়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম চেকপোস্টে দায়িত্ব পালন করছিল।

এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেটকারে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে গাড়িটির বাম পাশের পেছনের সিটের চাকার ওপর বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) এবং নুসরাত জাহান ইভা (১৯)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের ধারণা, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিল।

চেকপোস্টে তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।

এ বিষয়ে লোহাগাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

প্রেসপয়েন্টবিডি/অপরাধ

আরো পড়ুন.... ঐতিহ্যের বুনন: জামদানি শাড়ির সুপ্রাচীন ইতিহাস ও গৌরবময় বিবর্তন