বাংলায় বার্তা দিলেন জোহরান মামদানি

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১৮, ২০২৬

বাংলায় বার্তা দিলেন জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলায় বার্তা দিলেন জোহরান মামদানি।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির রাজনৈতিক প্রভাব দ্রুত বাড়ছে বলে সাম্প্রতিক এক ঘটনা প্রমাণ করে।

তার সমর্থিত তিনজন প্রার্থীই নিউ ইয়র্কের কংগ্রেসনাল প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেছেন, যাদের মধ্যে দুজন প্রতিষ্ঠিত কংগ্রেসম্যানকে পরাজিত করেছেন।

এই ফলাফলকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী মেয়রের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তির একটি বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

নিউইয়র্কের স্কুলশিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে নাটক দেখার সুযোগের প্রচারণায় বাংলা, মান্দারিন (চীনা) ও স্প্যানিশ ভাষায় কথা বলে আলোচনায় এসেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

একাধিক ভাষায় তার কথা বলার দক্ষতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১০০টি বিনা মূল্যের নাটকের টিকিট দেওয়া হচ্ছে।

লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি করে টিকিট পাবেন। এই উদ্যোগের প্রচারণায় বিভিন্ন ভাষায় ভিডিও প্রকাশ করেন মামদানি।

প্রথমে স্প্যানিশ ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর মান্দারিন ভাষায় কথা বলে সবাইকে চমকে দেন।

তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয় তার বাংলা ভাষায় দেওয়া ভিডিওটি নিয়ে।

ভিডিওর শুরুতেই মামদানি বলেন, ‘কেমন আছো, নিউইয়র্ক সিটির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা?’ এরপর পুরো বক্তব্য বাংলায় দেওয়ার পর তিনি বলেন, ‘ঠিক আছে, তাহলে দেখা হবে নাটকে।’

বাংলাভাষী নিউইয়র্কবাসীসহ বিভিন্ন দেশের মানুষ তার ভিডিও দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন।

অনেকেই তার বাংলা উচ্চারণের প্রশংসা করেছেন। কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, মামদানি যেন একের পর এক ভাষা সংগ্রহ করে চলেছেন।

মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। পরে দক্ষিণ আফ্রিকায় কিছু সময় কাটিয়ে সাত বছর বয়সে নিউইয়র্কে চলে যান।

রাজনৈতিক জীবনে তিনি এর আগেও আরবি, হিন্দি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় ভোটারদের সঙ্গে কথা বলেছেন।

মামদানির এই বহুভাষিক প্রচারণা নিউইয়র্কের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

-প্রেসপয়েন্টবিডি/প্রযুক্তি

আরো পড়ুন….. 

প্লাস্টিক মাটিতে ২ বছরে সম্পূর্ণরূপে পচে যায়: গবেষণা

গাছ ছাড়াই কাগজ: বিজ্ঞানীদের নতুন ‘মুনশট’ উদ্যোগ