
জয়শ্রী রানী: রামিসা হত্যাকাণ্ডকে অশান্তি সৃষ্টিতে ব্যবহার না করতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ
হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দেশের সর্বস্তরের মানুষ চায় এবং সরকারও এর দ্রুত বিচারে কতা ভাবছে।
কিন্তু এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তায় বলেন, একটি মহল অপপ্রচার ছড়িয়ে দেয়ার মাধ্যমে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে।
অন্যায়কারী যে দলেরই হোক না কেন, বর্তমান সরকার তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে
এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে কঠোরতম শাস্তির মুখোমুখি করা হবে।
তিনি আরো বলেন, যদি কেউ হত্যাকান্ডকে কেন্দ্র করে বিশিঙ্খলা তৈরি করে তবে তাদেরকে আৈইনের আওতায় আনা হবে।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
যেখানেই অশান্তি সৃষ্টির চেষ্টা হবে, সেখানেই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়কারীদের প্রশ্রয় দেওয়া য়াবে না,
তারা যে বা যারাই হোক না কেন।
সকল মতপার্থক্যে উপরে দলীয় সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমিনুল বলেন, দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে,
কিন্তু সকল নেতা ও কর্মী আদতে বিএনপির আদর্শের অনুসারী।
তিনি বলেন, “যদি কোনো সহকর্মী আক্রমণের শিকার হন, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াতে হবে।”
এর আগে সকালে আমিনুল পল্লবী ও রূপনগর থানা এলাকার শারীরিক প্রতিবন্ধী ও অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।












