২৪ ঘন্টার ব্যবধানে বাড়লো স্বর্ণের দামে

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০২৬

২৪ ঘন্টার ব্যবধানে বাড়লো স্বর্ণের দামে

জয়শ্রী রানী, নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও ২৪ ঘন্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা

এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৮৯ টাকা।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর ঠিক আগের দিন অর্থাৎ বুধবার (২ সেপ্টেম্বর) বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল।

সেদিন ভরিপ্রতি ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানেই ফের বাড়ানো হলো স্বর্ণের দাম।

স্থানীয় বাজারে মূল্যের এই ঘন ঘন ওঠানামার সাম্প্রতিক প্রবণতাকেই তুলে ধরছে।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো ভ্যাট আদায় করা যাবে না।

তবে গহনার নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। এছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা

বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যের অস্থিরতার প্রভাবেই মূলত দেশের বাজারেও এই ঘন ঘন মূল্য সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে বাজুস।

চলতি বছর এ নিয়ে একাধিকবার স্বর্ণের দাম ওঠানামা করেছে, যা ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের জন্যই একটি অস্থির পরিস্থিতি তৈরি করেছে।

আরো পড়ুন...

রংপুরে শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ: ক্ষুব্ধ অভিভাবকরা