অতিন বিশ্বাস: ১৫ আগস্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর অবস্থানে পুলিশ।
১৫ আগস্টকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। Bangladesh Police
রাজধানীজুড়ে বাড়ানো হয়েছে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রয়াণ দিবস
এবং বাংলাদেশ আওয়ামী লীগ পালিত জাতীয় শোক দিবস।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী, এই দিনটিকে ঘিরে দলটির নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠন ঝটিকা মিছিল
বা জমায়েত চেষ্টা করতে পারে।
রাজপথে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোর যেকোনো কার্যক্রম বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করতেই ডিএমপির এই ব্যাপক তোড়জোড়।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার সবকটি প্রবেশপথসহ বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শুরু হয়েছে কঠোর তল্লাশি।
কৌশলগত স্থান ও জনসমাগমস্থলে সোয়াট (SWAT), বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন (K9) ইউনিটের সদস্যরা নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ, র্যাব (RAB) এবং সিআইডি (CID) টিম গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছে।
মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন এবং বড় বড় শপিং মলগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম (QRT)
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করছেন।
সার্বিক সমন্বয় ও কঠোর নজরদারির মাধ্যমে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই সবকটি ইউনিট একসাথে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়













