অতিন বিশ্বাস: নেপালে রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের পর আবারও দেশে ফিরেছেন নেপালের
সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। দীর্ঘ সময় আড়ালে থাকার পর তার দেশে ফেরার ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। Historyofnepal
গত বছরের যুব নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয় কে পি শর্মা ওলিকে।
ওই সময় বিক্ষোভ সহিংস রূপ নিলে দেশজুড়ে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি দীর্ঘদিন প্রকাশ্যে ছিলেন না।
পরে নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে।
নতুন সরকার গঠনের পাশাপাশি নির্বাচনের পথও তৈরি হয়। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ভোটও দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ওলি।
এর আগে আন্দোলনের সময় দেশ ছাড়ার পর তার অবস্থান নিয়ে নানা আলোচনা চলছিল। কয়েক সপ্তাহ পর প্রকাশ্যে এসে দেওয়া বক্তব্যেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন।
রাজনৈতিক অস্থিরতার সেই অধ্যায়ের পর ওলির দেশে ফেরাকে নেপালের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তার প্রত্যাবর্তনের পর দলীয় রাজনীতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে কী ভূমিকা রাখবেন, সেদিকেও নজর রয়েছে।
-প্রেসপয়েন্টবিডি/আন্তর্জাতিক













