আপনার কেনো ইউকে বেছে নেয়া উচিত?

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২৪, ২০২৬

উচ্চশিক্ষার জন্য ইউকে (যুক্তরাজ্য

শিক্ষা ডেস্ক: আপনার কেনো ইউকে বেছে নেয়া উচিত? এই প্রশ্নের উত্তর প্রায় সবার মনেই থাকে।

বর্তমানে বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী বিদেশে গিয়ে পাড়ি জমাচ্ছে।

অষ্ট্রেলিয়া, আমেরিকা, কানাডাসহ ইউরোপের এমন কোন দেশ নেই যেখানে বাংলাদেশী শিক্ষার্থী নেই।

উচ্চ শিক্ষার জন্য ইউকে (যুক্তরাজ্য) বর্তমানে প্রায় বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের কাছে পছন্দের তালিকায় প্রতম স্থানে রযেছে।

কেনো ইউকে বেছে নেয়া উচিত?

ইউনেস্কো (UNESCO), ইউকে-এর উচ্চশিক্ষা পরিসংখ্যান সংস্থা (HESA) এবং সাম্প্রতিক বিভিন্ন শিক্ষা জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী ইউকে বেছে নিচ্ছে।

বৈশ্বিক পরিসংখ্যান (যেমন- Global Student Living-এর ডেটা) অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতি বছর যত শিক্ষার্থী বিদেশে যান, তার প্রায় ২৪% (২৩.৯৫%) শিক্ষার্থীই ইউকেতে পড়তে যান।

এছাড়া, যুক্তরাজ্যে বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লাখ ৩০ হাজারের মতো এর মধ্যে শীর্ষ ১০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬ অনুসারে, বিশ্বের শীর্ষ দশে চারটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

সুতরাং, ইউকে দিতে পারে আপনাকে বিশ্বের উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সুযোগ।

অন্যান্য দেশের তুলনায় ইউকেতে কম সময়ে ডিগ্রি শেষ করা যায়।

ইউকেতে সাধারণত স্নাতক সম্পন্ন করতে ৩ বছর সময় লাগে।

এবং স্নাতকোত্তর (Master's) কোর্স মাত্র ১ বছরের হয়।

পার্ট-টাইম কাজের সুযোগ:

ইউকেতে পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা পার্ট-টাইম কাজ করার সুযোগ পান।

একজন শিক্ষার্থী সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ পান। এবং ছুটির দিনগুলোতে চাইলে ফুল-টাইম কাজ করতে পারেন।

পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট:

আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর ইউকে সরকার ২ বছরের পোস্ট-স্টাডি ওয়ার্ক বা PSW ভিসা দিয়ে থাকে।

এবং গ্র্যাজুয়েট রুট ভিসা প্রদান করে (পিএইচডি শিক্ষার্থীদের জন্য এটি ৩ বছর)। এই সময়ে আপনি সেখানে ফুল-টাইম কাজ করার এবং ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ পাবেন।

স্কলারশিপের সুবিধা:

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউকে সরকারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ও বার্সারি (Bursary) ব্যবস্থা করে থাকে।

কমনওয়েলথ স্কলারশিপ, শেভেনিং স্কলারশিপ ইউকের অন্যতম স্কলারশিপ। এছাড়া কিছু কিছু বিশ্বাবিদ্যালয় আংশিক স্কলারশিপও দিয়ে থাকে।

ইউকে একটি বহুমাত্রিক সংস্কৃতির দেশ। এখানে বিশ্বের প্রায় সব দেশের মানুষ বসবাস করে, যার ফলে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া সহজ হয়।

এছাড়া চিকিৎসাসেবা (NHS) এবং যাতায়াত ব্যবস্থার দিক থেকেও ইউকে অত্যন্ত উন্নত ও নিরাপদ।

সুতরাং, আপনার যদি আইইএলটিএস (IELTS) স্কোর থাকে তবে ইউকে আপনার জন্য শ্রেষ্ঠতম হতে পারে।

IELTS ছাড়া কিভাবে বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন (

-প্রেসপয়েন্টবিডি?শিক্ষাIELTS ছাড়া কিভাবে বিদেশে পড়াশোনার)

আরো পড়ুন.....