মুজিববর্ষে ব্যয় ৯৮২ কোটি টাকা: অর্থমন্ত্রী

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুলাই ১২, ২০২৬

মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা: অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক: মুজিববর্ষে ব্যয় ৯৮২ কোটি টাকা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে এক সাধারণ সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি, বেদি ও মূর্তি নির্মাণ

এবং রাষ্ট্রীয় উদ্যোগে সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ নানা কার্যক্রমে সরকারের মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

৬২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৪৩টি মন্ত্রণালয় মধ্যে স্থানীয় সরকার দ্বারা সবচেয়ে বেশি ব্যয় হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া রেলপথ মন্ত্রণালয় ২০৬ কোটি ৭৩ লাখ ৭১ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ ১৪০ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা,

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ১৩৩ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, রেলপথ মন্ত্রণালয় ২০৬ কোটি ৭৩ লাখ টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ ১৪০ কোটি ৪৫ লাখ টাকা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ১৩৩ কোটি ৩ লাখ টাকা ব্যয় করেছে।

এছাড়া দুদকও পৃথকভাবে এই খাতে ব্যয়-অপচয়ের অভিযোগ তদন্ত করছে, যেখানে প্রায় ৪ হাজার কোটি টাকা খরচে ১০ হাজারের বেশি ম্যুরাল-ভাস্কর্য নির্মাণের কথা বলা হচ্ছে ।

এটি ভিন্ন একটি অনুসন্ধানাধীন হিসাব, সংসদে দেওয়া সরকারি হিসাবের সঙ্গে এক নয়।

-প্রেসপয়েন্টবিডি/জাতীয়