সিএমপির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০২৬

সিএমপির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আন্তঃবিভাগ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক সুস্থতাই নিশ্চিত করে না, পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল আরও বাড়িয়ে দেবে।

সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে পুলিশ লাইন্স মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, প্রতিবছরের মতো এবারো আমাদের আয়োজন ঘিরে সবাই খুব আশাবাদী। নিত্যদিনের কাছের ফাঁকে নিজেদের বিনোদনে ব্যবস্থা করতে পারা আসলেই খুব জরুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন....

চট্টগ্রামে ৮২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

মৎস্য সম্পদ সমৃদ্ধিতে নতুন উদ্যোগ: লোহাগাড়া পোনামাছ অবমুক্তকরণ