পার্কিংকে কেন্দ্র করে এসবির এসআইকে পিটিয়ে হত্যা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০২৬

পার্কিংকে কেন্দ্র করে এসবির এসআইকে পিটিয়ে হত্যা

জয়শ্রী রানী: ঢাকার সাভারের আমিন বাজারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলতাফ হোসেন।

এ ঘটনায় তাঁর ছেলে আরিফুলও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত একটি প্রাইভেটকার রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

খবর পেয়ে বিষয়টি মীমাংসার চেষ্টায় সেখানে যান আলতাফ হোসেন ও তাঁর ছেলে।

জানা গেছে, একজন ব্যবসায়ীর পক্ষ নিয়ে তিনি মাদকাসক্ত কয়েকজনের বিরোধিতা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন গণমাধ্যমকে জানান, গাড়ি পার্কিং নিয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করেই নিজ বাসার কাছে এই এসআই ও তাঁর ছেলে হামলার শিকার হন।

বেধড়ক মারধরে গুরুতর আহত হন দুজনই।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

তার ছেলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে সপরিবারে আমিনবাজারের বড়দেশি এলাকায় বসবাস করছিলেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পুলিশ সুপার শামীমা পারভীন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

আরো পড়ুন......

ছাত্রশিবিরের কর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ