আন্তজার্তিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা নাকচ করে হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করেছে ইরান।
যুক্তরাষ্ট্রের সাথে চলমান অন্তর্বর্তী সমঝোতাগুলো আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে মধ্যপ্রাচীয় দেশ ইরান।
মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ইরানের দেশীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানান, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, হরমুজ প্রণালির উপর ইরান যেকোনো মূল্যে পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে এই জলপথেকে সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে
এবং ওয়াশিংটনের কাছে কোনো আলোচনার আবেদন জানাতে প্রস্তুত নয় তেহরান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, চলমান সংঘাত বন্ধে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাক্ষরিত হওয়া সমঝোতার কোনো শর্ত মানতে বাধ্য নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাদের দাবি, যুক্তরাষ্ট্র শুধু চুক্তি লঙ্ঘনই করেনি, বরং ইরানের বন্দরগুলোর
ওপর নতুন নৌ অবরোধ আরোপ করে পুরো সমঝোতাকেই অকার্যকর করে তুলেছে।
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধের নির্দেশ দেন ফলে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার দাঁড় বন্ধ করে ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর টানা ৪০ দিনের সংঘাতের অবসানে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তথ্যসূত্র: তাসনিম নিউজ , ইরান
-প্রেসপয়েন্টবিডি/আন্তজার্তিক













